বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামী গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৪৭৬ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
ভৈরবে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার পলাতক আসামীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের পঞ্চবটি বৌবাজার এলাকার খালেক মিয়ার ছেলে মিলন মিয়া (২২), একই এলাকার মৃত কানু মিয়ার ছেলে শাওন (২৫), উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের জাহের মিয়ার ছেলে আজগর মিয়া (৪৮) ও একই গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে কাজল মিয়া (৫২)। আজ বুধবার দিবাগত রাতে আসামীদের নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, মাদক আইনে পৃথক মামলার আসামী হয়েও দীর্ঘদিন পলাতক থানার কারণে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত। এরই প্রেক্ষিতে আজ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এস আই হুমায়ুন কবীর হিমু’র নেতৃত্বে পুলিশের একাটি আভিযানিক দল ভৈরব পৌর শহরের পঞ্চবটি বৌবাজার এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মিলন ও শাওনকে গ্রেফতার করে। পরবর্তীতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামে অভিযান চালিয়ে অপর দুই পলাতক আসামী আজগর ও কাজলকে গ্রেফতার করা হয়। এছাড়াও আইনি প্রক্রিয়া শেষে আসামীদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com