নিউজ ডেস্ক :
৩১ আগষ্ট চট্টগ্রাম জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা সাড়ে ১১ টায় একযোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হবে। বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬০ টি প্রাথমিক বিদ্যালয়ে ১৬০০ টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা প্রত্যেক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ সিদ্দিকী, আবু সুফিয়ান, আনিসুজ্জামান শেখ, রেঞ্জার, চাম্বল বীট প্রমুখ।
আগামী ৩১ শে আগষ্ট এর কর্মসূচি ও বৃক্ষরোপন উদ্বোধন অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষেই নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ বাঁশখালী উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।