বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

মরণফাঁদে পরিণত হয়েছে শমশেরনগর-মৌলভীবাজার সড়ক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৪৪৯ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :
শত শত গর্ত আর খানাখন্দে যেন মরণফাঁদে পরিণত হয়েছে শমশেরনগর-মৌলভীবাজার সড়ক । তিন বছর আগের ছোট ছোট ভাঙ্গান এখন পুৃকুরে পরিনত হওয়ায় সড়ক ও জনপথ বিভাগের শমশেরনগর-মৌলভীবাজার সড়কে গর্তগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ২০ কিলোমিটারে রাস্তায় পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। যার করানে ২০ মিনিটের রাস্তা এখন সোয়া ঘণ্টায়ও গন্তব্যে পৌঁছা দায়। অতিরিক্ত সময় ব্যয় আর যানবাহনগুলোর শোচনীয় অবস্থায় সড়কে যাতায়াতকারী লোকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। গত দুই বছর যাবত মেরামতের দাবি জানানো হলেও মেরামত তো দূরের কথা, সড়কের পুরো অংশই এখন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।

সরেজমিনে দেখা যায়, শমশেরনগর-মৌলভীবাজার সড়ক ভেঙে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শমসেরনগর ব্জাার হতে মৌলভীবাজার চৌমুহনী পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে দুই বছর ধরেই ইট-সুরকি দিয়ে ভরাট করার চেষ্টা চলছে। তবে বৃষ্টির কারণে আর অত্যধিক যানবাহনের চাপে সড়ক থেকে ইট-সুরকি ছিটকে পড়ছে। বৃষ্টির সময় সড়কে পানি জমে গর্ত ভরাট হওয়ার কারণে চালকরা দুর্ঘটনায় পতিত হচ্ছে। নিরাপদে গাড়ি চালাতে চালকদের যেমন সতর্ক থাকতে হচ্ছে, তেমনি যাত্রীরা যানবাহনে সারাক্ষণই থাকেন ঝাঁকুনির মধে দীর্র্ঘ দিন ধরে কমলগঞ্জ উপজেলাবাসী রাস্তাটি মেরামত করার দাবী জানিয়ে আসলেও সড়ক ও জনপথ বিভাগ সড়কের উন্নয়নে কোন পদক্ষেপ নিচ্ছে না। এক বছর আগে হতে জনশ্রুতি রয়েছে রাস্তাটি দরপত্র হয়েছে বাস্তবে কিন্তু সড়ক ও জনপথ বিভাগ বলছে দরপত্র প্রক্রিয়াদীন। কিন্তু এর আগেই চরম দুভোর্গ পোহাতে হচ্ছে কমলগঞ্জবাসীকে। প্রতিনিয়ত ছোট ছোট দুঘটনায় পতিত হচ্ছে চলাচলকারী সিএনজি ও মোটর সাইকেল।

সওজ সূত্রে জানা যায়, ‘মাস তিনেক আগে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর সড়কের সংস্কার কাজের দরপত্র হলেও কার্যাদেশ দেওয়া হয়নি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। ৩৩ দশমিক ৫ কিলোমিটার এই সড়কের ২০ কিলোমিটার এলাকার বিভিন্ন অংশে কাজ হবে। এতে ব্যয় হবে ৪৩ কোটি টাকা। এর মধ্যে সড়কে যেসব বাজার রয়েছে, সেসব স্থানে কাজ হবে না। বাজার এলাকায় পরবর্তীতে আরসিসি ঢালাইয়ের কাজ হবে। অন্যদিকে যেসব স্থান বন্যায় তলিয়ে যায় সেসব স্থানেও কাজ হচ্ছে না। সেসব স্থানে উঁচু করে পুননির্মাণ করা হবে। ’

এ বিষয়ে সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম বলেন, ‘সড়কের ২০ কিলোমিটার টেন্ডারের অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন হয়ে গেলেই ঠিকাদার নিয়োগ দেয়া হবে। এর কিছুদিন পর কাজ শুরু হওয়ার আশাবাদী। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজ বেড়ে গেছে। নিজেদের পক্ষ থেকে যেটুকু সম্ভব গর্ত ভরাট করা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com