বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বাঁশখালী উপজেলায় ১৬০ টি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০০ টি ফলজ এবং ভেষজ চারা রোপণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৬০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

আজ শনিবার চট্টগ্রাম জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালী উপজেলায় ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০০টি ফলজ ও ভেষজ চারা রোপন করা হয়েছে। উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপন কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এসময় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম স্থানীয় সরকার উপ-পরিচালক ইয়াসমিন পারভীন তিবরীজি, সহকারী কমিশনার ভূমি আল-বশিরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাব উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক মিতা দাশসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

ছবি : শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপনে অংশ নেন চট্টগ্রাম স্থানীয় সরকার উপ-পরিচালক ইয়াসমিন পারভীন তিবরীজি

উপস্থিত অতিথিবৃন্দ ও অভিভাবকদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম স্থানীয় সরকার উপ-পরিচালক ইয়াসমিন পারভীন তিবরীজি। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বেলা সাড়ে ১১ টায় একযোগে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com