মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা কিশোরগঞ্জে দুই ওসিসহ ১৪ পুলিশ সদস্যকে আসামি করে ছাত্রদল নেতার মামলা রামিসা হত্যার নতুন মোড়, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নাম তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর ইসলামী ব্যাংকের অনলাইন পর্ষদ সভাও বন্ধ, আন্দোলনে বাধাগ্রস্ত কার্যক্রম তোফায়েল আহমেদ মারা গেছেন

হোসেনপুরে নারী-শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচারের দাবীতে মানববন্ধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জের হোসেনপুরে নাগরিক সমাজ ও পপি’র উদ্যোগে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নারী-শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে এক প্রতিবাদী মানববন্ধন করেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সামনে শিক্ষার্থীরা তাদের হাতে নারী-শিশু ধর্ষণ সংক্রান্ত নানা সচেতনতামূলক বক্তব্য ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেয়। নারী ও শিশু নিজ ঘরে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমন কি মাদ্রাসায়ও নিরাপদ নয়। অভিভাবক, নাগরিক সমাজ আজ আতংকিত, সংক্ষুদ্ধ । দেশের এমন পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে এ প্রতিবাদী মানববন্ধন থেকে সুনির্দিষ্ট ৭টি দাবী জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোছলেহ উদ্দিন, পপি’র প্রজেক্ট অফিসার সালমা পারভীন, মাঠ সহায়ক আবু বকর ছিদ্দিক খোকন, মিনা আক্তার, মাঠ স্বেচ্ছাসেবক শান্তি আক্তার, ইয়াছমিন ও বিউটি আক্তার প্রমূখ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যৌন হয়রানি, ধর্ষণ, গণধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা বেড়ে চলেছে । গত ৩ মাসে (মে-জুলাই-২০১৯) কিশোরগঞ্জ জেলায় ধর্ষণের শিকার হয়েছে ১৪ জন, নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে ৪০ জন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com