বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে গাঁজাসহ ১জন র‌্যাবের হাতে আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

গতকাল দুপুরে কিশোরগঞ্জ সদরের পাটদা কাঠালিয়া এলাকা হতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৩৮) নামে ১ জন কে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল।

গ্রেফতারের সময় তার সাথে ৪০০ কেজি গাঁজা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম সদরের পাটধা কাঠালিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত চাঁন মিয়া। সে দীর্ঘদিন এ ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com