বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে হাসপাতালের সিঁড়িতে কুড়িয়ে পাওয়া শিশুর ঠাঁয় হলো ঢাকার ‘ছোটমণি নিবাসে’

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জে হাসপাতালের সিঁড়িতে কুড়িয়ে পাওয়া ১২ দিন বয়সী সেই শিশুটিকে আদালতের নির্দেশে ঢাকার আজিমপুরে ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।

আজ দুপুরে শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপতাল থেকে ঢাকায় পাঠানো হয়। এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান খান, হাসপাতালের ডাক্তার, নার্স, আয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন। যাত্রাকালে শিশুটিকে একনজর দেখতে হাসপাতালের সামনে ভীড় করেন অসংখ্য মানুষ।

শিশুটিকে বিদায়ের সময় ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘মায়ের ভালোবাসা দিয়ে শিশুটিকে পরিচর্যা করা হয়েছে। কয়েকজন নার্স তাদের বুকের দুধ খাইয়েছে। আজ সে চলে যাচ্ছে। তাই খারাপ লাগছে। তবে দোয়া করি, সে যেনো সবার ভালোবাস পেয়ে বেড়ে ওঠে।’

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালমা আক্তার জানান, আদালতের নির্দেশ মতে শিশুটিকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। সমাজসেবা বিভাগের দুজন কর্মকর্তা শিশুটির সঙ্গে ঢাকায় যাচ্ছেন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বিকেলে নবজাতক এ শিশুটিকে কাপড়ে মুড়িয়ে জেলা সদর হাসপাতালের সিঁড়িতে ফেলে রাখা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালেই রাখা হয়। এ সময় শিশুটিকে দত্তক নিতে আগ্রহ জানায় অনেকে। এ অবস্থায় শিশুটির বিষয়ে করণীয় জানতে আদালতে আবেদন করে সমাজসেবা অধিদপ্তর।

পরে গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের ১ নং আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী কুঁড়িয়ে পাওয়া শিশুটিকে ঢাকার ছোটমিণি নিবাসে পাঠানোর আদেশ দেন।




Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com