বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

১৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী খলিল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বগুড়ার শাজাহানপুর থানা এলাকা থেকে আটক করেছে পুলিশ। আসামী খলিল মিয়া কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের মৃত বাজিদ উল্লার ছেলে।

কমলগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য আরিফুর রহমানের নির্দেশনায় এএসআই গোলাম মোস্তফা, এএসআই আনিসুর রহমান, এএসআই রিপন সরকারসহ একদল পুলিশ বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি সিআর (সাজা),৭টি ডাকাতি মামলা সহ ৮টি জিআর,৩টি নরমাল সিআর সহ মোট ১৫টি মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী খলিল মিয়াকে আটক করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার আসামী খলিল মিয়াকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com