বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

নিকলীতে ৭০০ পুড়িয়া গাঁজাসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৮৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলীতে পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে সাতশ পুড়িয়া গাঁজাসহ মনু খাঁ (৬৫), মোঃ সুমন মিয়া (২০) ও মোঃ আসাদ মিয়া (৩০) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।

বুধবার (৪সেপ্টেম্বর) রাতে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের আঠার পাহাড় খাঁর মাজার থেকে গাঁজা বিক্রির সময় মনু খাঁ(৬৫),মোঃ সুমন মিয়া (২০)কে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে গুরুই ইউনিয়নের পাল পাড়া থেকে গাজাঁ বিক্রির সময় আজিজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই দীর্ঘদিন ধরে কারপাশা ও গুরুই ইউনিয়নে ইয়াবা, দেশীয় তৈরী মদ গাঁজাসহ মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪সেপ্টেম্বর) রাতে গাঁজা বিক্রির সময়ই তিনজনকে গ্রেপ্তার করা হয় । এ সময় তাদের কাছ থেকে ৭০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

এব্যাপারে বৃহস্পতিবার সকালে তিনজনের নামে নিকলী থানায় মাদক আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com