সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টর চাপায় দুই স্কুলছাত্র নিহত

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৬৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় দুই স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে দেহুন্দা ইউনিয়নের কিরাটন গ্রামের কয়েলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলো করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের কিরাটন গ্রামের মাহবুবের ছেলে রাজন (১৩) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে মাহিন (১৩)। দুজনই স্থানীয় দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

সকালে সাইকেলে চড়ে রাজন ও মাহিন স্কুলে যাওয়ার পথে হঠাৎ একটি ইটভর্তি ট্রাক্টর দ্রুতগতিতে পেছন থেকে চাপা দিলে তারা গুরুতর আহত হয়। সাথে সাথেই আশঙ্কাজনক অবস্থায় রাজনকে করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত অবস্থায় মাহিনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপস্থিত বিক্ষুদ্ধ জনতা আগুন দিয়ে ট্রাক্টরটি পুরিয়ে দিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালকসহ হেলপার পালিয়ে পলাতক রয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতাদের চেষ্টা চলছে। অপরদিকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com