মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা কিশোরগঞ্জে দুই ওসিসহ ১৪ পুলিশ সদস্যকে আসামি করে ছাত্রদল নেতার মামলা রামিসা হত্যার নতুন মোড়, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নাম তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর ইসলামী ব্যাংকের অনলাইন পর্ষদ সভাও বন্ধ, আন্দোলনে বাধাগ্রস্ত কার্যক্রম তোফায়েল আহমেদ মারা গেছেন

হোসেনপুরে গোয়ালঘরে থাকা সেই বৃদ্ধা মায়ের ঘর নির্মানের মালামাল বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৬৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে বহুল আলোচিত গোয়ালঘরে ঠাঁই পাওয়া ৮১ বছরের বৃদ্ধা মায়ের সববাসের জন্য পুলিশ প্রশাসনের উদ্যোগে নতুন ঘর নির্মানের কাজ শুরু হয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঘর নির্মানের জন্য হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহর আলী ঢেউ টিন, কাঠসহ বিভিন্ন মালামাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, এস আই আসাদুল্লাহ, এস আই মোঃ আলমগীর সরকার,এস আই সাইফুল ইসলাম, এ এস আই জহিরুল ইসলাম প্রমূখ।

সূত্রমতে, উপজেলার শাহেদল বড়বাড়ির সমলা বিবি নামে ৮১ বছরের এক বৃদ্ধা মায়ের ঠাঁই হয়েছিলো গরু রাখার গোয়ালঘরে। সন্তানের অবজ্ঞা,অবেহেলায় খেয়ে না খেয়ে দিনাতিপাত করতেন তিনি। ৪ ছেলে ও ৪ মেয়ের জননী। ছেলেদের সবাই স্বচ্ছল। রয়েছেন স্বামীও। কিন্তু তিনি আরেক স্ত্রী গ্রহণ করায় খোঁজ নেন না তাঁর। গত দু’বছর ধরে গোয়ালঘরে নোংরা পরিবেশের মধ্যে একটি ভাঙা চৌকিতে শুয়ে গোমূত্রের গর্ত, আবর্জনা আর নোংরা পরিবেশে মশার অসহনীয় উৎপাতকে সঙ্গী করে ধুঁকে ধুঁকে মৃত্যুকেই নিয়তি হিসেবে মেনে নিয়েছিলেন এই জনমদুঃখিনী মা।

মেয়ে নূরজাহান বেগম মায়ের দুর্ভোগ আর দুর্দশা সইতে না পেরে স্বামী মানিক মিয়াকে হোসেনপুর থানায় অভিযোগ দিতে পাঠান। অভিযোগ শুনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী সেই মাকে দেখতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান ও অফিসার ফোর্সসহ ছুটে যান উপজেলার শাহেদল বড়বাড়িতে। স্থানীয় দুই ইউপি সদস্যকে ডেকে আনেন। দুই ইউপি সদস্যসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে সমলা বিবিকে ছোট ছেলে নিজাম উদ্দিনের ঘরে তুলে দেন তারা। শমলা বিবির ভরণপোষণের দায়িত্ব নেন দ্বিতীয় ছেলে ইমান উদ্দিনের ব্যবসায়ী ছেলে ওমর ফারুক। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমামান খালেদ এর নির্দেশে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহর আলী ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান সহযোগীতায় পুলিশের পক্ষ থেকে এই দুখিনী মায়ের বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রিতি দেওয়া হয়। নতুন ঘর নির্মাণ ছাড়াও এই বৃদ্ধা মায়ের থাকার জন্য যাবতীয় জিনিসপত্রের ব্যবস্থাও করে দেবে পুলিশ।

এ খবর শুনে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিজের দায়িত্ববোধ থেকে তার বাড়িতে দেখতে গেলেন ইউএনও শেখ মহি উদ্দিন। এ সময় তিনি তাৎক্ষনিক ভাবে ওই বৃদ্ধা মাকে আর্থিক সহায়তা ও বয়স্ক ভাতা কার্ড হাতে তুলে দেন। ওই বৃদ্ধা মায়ের চলাফেরার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা গ্রহন করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com