শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

ইতিহাস গড়েছেন নারী মহাকাশচারী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৬০৩ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশে হাঁটা বিশ্বের প্রথম নারী দল শুক্রবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (আইএসএস) পাওয়ার নেটওয়ার্কের একটি ভাঙা অংশ ঠিক করে ইতিহাস গড়েছেন। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মহাকাশে হাঁটার অর্ধশতকে প্রথমবারের মতো পুরুষ ক্রুমেট ছাড়া আইএসএসের বাইরে পা রাখলেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসার) নারী মহাকাশচারী ক্রিস্টিনা কোচ ও জেসিকা মেইর।

ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী শুক্রবার সকাল সাতটা ৩৮ মিনিটে এই ইতিহাস সৃষ্টি হয় বলে সংস্থাটির বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। কোচ প্রথমে আইএসএসের বাইরে পা রাখেন। এর কিছুক্ষণ পরই পা বাড়ান তার ক্রুমেট মেইর।

মহাকাশে হাঁটা যুক্তরাষ্ট্রের প্রথম নারী হলেন ক্যাথি সুলিভ্যান। ৩৫ বছর আগে মহাকাশে পা রাখা সুলিভ্যান এই ঘটনায় খুবই আনন্দিত। তিনি বলেন, মহাকাশচারীদের মধ্যে মহাকাশে হাঁটার মতো যথেষ্ট প্রশিক্ষিত নারী আছে জেনে আমার খুবই ভালো লাগছে।

নাসার শীর্ষস্থানীয় কর্মকর্তারাসহ সারা বিশ্বের অসংখ্য নারী ও পুরুষ কোচ ও মেইরকে প্রশংসায় ভাসাচ্ছে। যুক্তরাজ্যের গণমাধ্যমটি জানায়, তাদের প্রশংসাকারীদের অনেকেই ভবিষ্যতে নারীদেরকে মহাকাশে পাঠানোর বিষয়টি ধারাবাহিক হবে বলে আশা করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com