মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার নাম দুনিয়ায় কারও অজানা নয়। গত ১৯-২০ অক্টোবর ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং বাংলাদেশ (IDEB), কাকরাইল, মতিঝিলে বাংলাদেশ সফটওয়্যার ইন্জিনিয়ার এসোসিয়েশন এর উদ্যোগে “নাসা স্পেস চ্যালেঞ্জ বাংলাদেশ -২০১৯”. অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি।
এছাড়া বেসিসের ( Bangladesh Association of Software and Information Service – BASIS) সহ সভাপতি ফারহানা এ রহমান, ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এর সভাপতি, এনআর বি ইঞ্জিনিয়ারস ফোরাম বাংলাদেশের কনভেনার, ডেল (DELL) ইঞ্জিনিয়ার ও নাসা স্পেস এপস চ্যালেঞ্জ বাংলাদেশের উপদেষ্টা মাহাদি উজ্জামান।
সর্বমোট ৪০০০ এরও বেশি টিম আবেদন করেছিল। সেখান থেকে ৪৫ টি টিম বাছাই করা হয়। এদের মাঝে ১৭ টা টিমকে নাসা ইনোভেশন শোকেসের জন্য নির্বাচন করা হয়েছে।
এদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের cse শিক্ষার্থীদের টিম। JKKNIU tech hub টিমের সদস্য ছিলেন ৫জন। টিম লিডার ফাতেমা শান্তা। সদস্য্যরা হচ্ছেন ইভান শরীফ, জাহিদ হাসান, সাকিব শাওন, রুবাইয়া আক্তার মিম।
তাদের প্রদর্শিত প্রজেক্ট নাম হল স্মার্ট গার্বেজ বিন (Smart Garbage Bin) এবং টিমের মটো হচ্ছে “Smarter bin, Better clean “.
উল্লেখযোগ্য যে, জুবায়ের সাঈদ লিনাস রিজিওনাল লিডার অ্যাওয়ার্ড এবং মেন্টর মাহবুবুন নাহার ন্যাশনাল ইন্সট্রাক্টর অ্যাওয়ার্ড পান।