শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

কেন্দুয়া প্রেসক্লাব পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৬৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কেন্দুয়া
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাব পরিদর্শন করেছেন। এ উপলক্ষে দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবদুল ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ক্লাবের সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া ও সাবেক কমিশনার আশরাফ উদ্দিন ভূঁইয়া। এর আগে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো.মনিরুজ্জামান, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার,কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরাত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ও ময়মনসিংহের আল আমিন নার্সি হোমের পরিচালক আবদুল্লাহ্ আল মামুন খান পাঠান প্রমূখ। এ ছাড়া বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম লেখক হুমায়ূন আহমেদের গ্রামেরবাড়ি রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুরে লেখকের নিজের হাতে প্রতিষ্ঠান ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ পরিদর্শন করেন। তিনি উপজেলায় নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় অংশগ্রহণ এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com