সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ডিমের বাজার মূল্য বাড়ছে দ্রুত গতিতে!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৮২৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
৭৫ থেকে ৮৫ টাকা, দরে তিন মাস আগেও এক ডজন পোল্ট্রির বিক্রি করা হলেও এরপর দ্রুত গতিতে কয়েক ধাপে দাম বৃদ্ধি এখন তা দাঁড়িয়েছে ১১৫ টাকা বা তার বেশি। সারা দেশে খুচরা বাজারগুলোতে এখন এই দামে ক্রেতাকে ডিম কিনতে হচ্ছে।
শুক্রবার ও শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে,, প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১০৫-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি মুরগির ডিম এক ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকা দরে।
ডিম বিক্রেতারা বলছেন তাদের বেশি দামে ডিম কিনতে হচ্ছে, তাই তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
তবে অনেকে বলছেন, মধ্যস্বত্বভোগী এক শ্রেণির ব্যবসায়ীদের কারসাজিতে বাজার চড়া। তাদেরকে সরকারের নজরদারিতে না আনতে পারলে নিত্য এ পণ্যটি নিম্নবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।
ডিম ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি ডজন ডিম (১২টি) ১০৫-১১৫ টাকায় বিক্রি করছেন তারা। এক সপ্তাহ আগেও ৯৫-১০৫ টাকা ডজনে ডিম বিক্রি করেছেন।
তারা বলছেন, এখন ডিমের চাহিদা বেশি। সে অনুযায়ী খামারিরা সরবরাহ করতে পারছেন না। ফলে দাম কিছু বাড়তির দিকে। তবে দাম বাড়লেও আমাদের বিক্রি কমেনি। আবার লাভও বাড়েনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com