শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

কেন্দুয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সামসুল কবির খানের মতবিনিময়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৬৫৩ বার পড়া হয়েছে

শেখ কামাল, কেন্দুয়া
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সামসুল কবির খান। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দুয়া পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। া
প্রবীণ শিক্ষক অনিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মনোনয়নপ্রত্যাশী ও জেলা আ.লীগের উপদেষ্টা সামসুল কবির খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক দুলাল কান্তি চৌধুরী,মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া,কৃষকলীগের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস প্রমূখ।
এ সময় সামসুল কবির খানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৪০টি পূজা মন্ডপের প্রতিটির সভাপতি ও সম্পাদকের হাতে নগদ ৩ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়া হয়। পরে তিনি পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীসহ দলের নেতা-কর্মী ও সনাতন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com