বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

মুশফিকের আবারো ডাবল সেঞ্চুুরি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৭০০ বার পড়া হয়েছে
মুশফিকের আবারো ডাবল সেঞ্চুুরি

ডেস্ক রিপোর্ট
মুশফিকুর রহিম যে একটা প্যাকেজ বাংলাদেশ ক্রিকেটের জন্য, সেটার প্রমাণ আগেই দিয়েছেন অনেক। কিন্তু,সিলেট টেস্টে সিরিজের প্রথম ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি দুই ইনিংসের কোনও ইনিংসে। সেই ম্যাচের ব্যর্থ মুশফিক, দলের চেহারাও ছিল ম্লান। পাঁচ দিনের টেস্ট পৌনে চারদিনেই শেষ।
লজ্জার হার নিয়ে ঢাকায় এসে শুধু শরীরী ভাষা বদলায়নি বাংলাদেশ দলের, বদলেছে মাঠের পারফরম্যান্সও। আগেরদিন মুমিনুল হক অল্পকটা রানের জন্য ছুঁতে পারেননি ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। মুশফিক অবশ্য মুমিনুলের মতো হতাশ করেননি টাইগার সমর্থকদের।
২০১৩ সালে মোহাম্মদ আশরাফুলকে সঙ্গে নিয়ে খেলেন ২০০ রানের মহাকাব্যিক এক ইনিংস। এরপর কতো ম্যাচ খেলেছেন। দ্বিশতকের আর দেখা মেলেনি।
অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর মুশফিক আবারও দেখা ফেলেন দ্বিশতক। প্রথম দিন দুই ওপেনারের দ্রুত বিদায় আর অভিষিক্ত মোহাম্মদ মিঠুনের শূন্য রানে বিদায়ের পর ১২ ওভারের মাথায় নামেন ব্যাটিংয়ে মিস্টার ডিপেন্ডেবল।
এরপর মুমিনুলকে নিয়ে গড়েন ২৬৬ রানের জুটি। মুমিনুলের বিদায়ের পর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে গড়েন ৭৩ রানের জুটি
দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত কোনও উইকেট না হারালেও মধ্যাহ্ন বিরতির পর কাইল জার্ভিসের শিকার মাহমুদুল্লাহ আর আরিফুল হক। তবু থামেননি মুশফিক। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক।
এর আগে বাংলাদেশের হয়ে দ্বিশতক হাঁকিয়েছিলেন তামিম ইকবাল আর সাকিব আল হাসান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com