বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইলে আগুন লেগে পুড়ে গেছে ৩টি দোকান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৬৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের তাড়াইলে আগুন লেগে একটি ফার্নিচারের মার্কেটের তিনটি দোকান পুড়ে গেছে। আজ শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার ধলা ইউনিয়নের কড়ইতলা মোড় এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় ফায়ার সার্ভিস।
দমকল বাহিনীর সদস্যরা দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, লোকজনের চিৎকার শুনে মার্কেটের সামনে গিয়ে দেখেন আগুন জ্বলছে। এতে তার দোকানসহ তিনটি ফার্নিচারের দেকান পুড়ে যায়। তিনি বলেন, সবমিলিয়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাঁদের। মার্কেটের মালিক বুলবুল আহমেদ জানান, তার মার্কেটের তিনটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। কয়েকটি আবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করছেন তাড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান।
আগুন লাগার খবর পেয়ে তাড়াইল উপজেলা চেয়ারম্যান আজিজুল হক ভূঁইয়া মোতাহার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত¦না দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com