শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

গাছের সঙ্গে বাসের ধাক্কায় ২জন নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৫৩৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

দেশ ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহীর পবা উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন।

দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার হরিপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত  দুই জনের পরিচয় পাওয়া গেছে।  তারা হলেন, বাসের সুপারভাইজার আবদুল হালিম (৪৫) ও  বাসের যাত্রী চাঁপাইনবাবগঞ্জের শওকত আলী (৩০)।

শওকত আলী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনাস্থলেই শওকত আলী মারা যান।

বাসের সুপারভােইজারকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে দেশ ট্রাভেলসের বাসটি ঢাকা থেকে ছেড়ে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে হরিপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায় বাসটি। এতে দুইজন নিহত ও ১০ জন আহত হন।

এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com