বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ধানমন্ডি লেকের কাদা-বর্জ্য অপসারণ শুরু, হবে ‘নজরুল সরোবর’ এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ সবুজে ভরে উঠেছে আমনের মাঠ, ভালো ফলনের আশা কৃষকদের

মার্কিন জোটের নেতৃত্বে সিরিয়ায় বিমান হামলা, নিহত ৪০

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৬৮৫ বার পড়া হয়েছে

 

ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার পূর্বাঞ্চলে একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিবিসি নিউজ।

সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তবে হামলায় ঠিক কী পরিমাণ মানুষ আহত হয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি সিবিসি।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদুর রহমান জানান, আবু আল হাসান গ্রামে শনিবার ওই হামলা চালানো হয়েছে।

তিনি জানান, ওই হামলায় ১৭ শিশু ও ১২ নারীসহ ৪৩ জন নিহত হয়েছেন। তবে নিহত পুরুষরা আইএস সদস্য কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

যদিও হামলাকারী জোট বলছে, এতে কোনও বেসামরিক লোক হতাহত হয়নি।

এ সম্পর্কে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল সিন রায়ান এক ইমেইল বার্তায় এসোসিয়েটেড প্রসকে (এপি) জানান, আমরা দেখেছি ধর্মীয় উপাসনালয় ও হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে আইএস। এছাড়া বেসামরিক লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে তারা।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com