শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে মাছবাহী ট্রাকে ডাকাতি-হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, ট্রাক ও হত্যার আলামত উদ্ধার এক পা হারিয়েও অদম্য ‘লালু’, আম বাগানের বিশ্বস্ত প্রহরী সে ও সঙ্গী ‘কালু’ সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আয়কর মেলা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,কেন্দুয়া
আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় আজ সোমবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আয়কর মেলার আয়োজন করা হয়। জেলার উপ-কর কমিশনার কার্যালয়ের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।
সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলা এ ভ্রাম্যমাণ মেলায় করদাতাদের আয়কর বিবরণী জমা দেওয়াসহ বিভিন্ন ধরণের তথ্য সেবা দেওয়া হয়। এছাড়া ই-টিআইএন নিবন্ধন এবং পুনঃনিবন্ধনের সুবিধাও ছিল মেলাতে।
জেলার সহকারী কর কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান,কর প্রদানে সামর্থ্যবান প্রতিটি নাগরিককে খুঁজে বের করার পাশাপাশি কর প্রদানে উৎসাহিত ও করদাতার সংখ্যা বৃদ্ধি করাই এ মেলার প্রধান উদ্দেশ্য। দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আয়কর মেলায় চার শতাধিক করদাতা কর দিয়েছেন। এর মধ্যে নতুন করদাতা রয়েছেন শতাধিক। তবে নতুন করদাতাদের মধ্যে বেশিরভাগই হলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক।
মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপর সহকারী কর কমিশনার এমদাদুল হক খান এবং আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট শহীদুল হক ফকির বাচ্চু প্রমূখ। সহকারী কর কমিশনার কার্যালয়ের একদল কর্মী করদাতাদের সেবায় নিয়োজিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com