শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

মমিনুল আরো একটি শতক পূর্ণ করলেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৬৭৫ বার পড়া হয়েছে

 

ডেস্ক  রিপোর্ট

উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্রগ্রামে  মাঠের লড়াইয়ে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ।  এর আগে চট্টগ্রামের মাটিতে মুমিনুল  পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। তার ব্যক্তিগত সর্বোচ্চ ১৮১ রানের ইনিংসটিও এই চট্রগ্রামেই । আজ এই মাঠেই  ৬ষ্ঠ শতক পূর্ণ করলেন মুমিনুল হক।

তামিম ইকবালের ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে না পারায় ইমরুল কায়েসের সঙ্গে ওপেনিংয়ে জুটি গড়তে নামেন সৌম্য সরকার। কিন্তু, ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে গিয়ে সুইং মিস করেন সৌম্য, ব্যাটের কানায় বল লাগলে গ্লাভস বন্দি করতে ভুল করেননি উইকেটরক্ষক শেন ডরউইচ। দলের রান ১ হতেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ব্যক্তিগত ৩ রানে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েও জীবন পান ইমরুল কায়েস। ব্যক্তিগত ১৬ রানে নো-বলের কল্যানে আবারো বেঁচে যান ইমরুল। এর পর হাফ সেঞ্চুরী না করেই ফিরতে হয় তাকে। ব্যক্তিগত ৪৪ রান করে আউট হন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে প্রবেশ করলেন মোহাম্মদ মিঠুন।

এই রিপোর্ট লেখার সময়  পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভার শেষে ৩ উইকেটে ১৮৪ রান। মুমিনুল ১০৩ আর সাকিব ১১ রান নিয়ে ব্যাট করছেন।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com