রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিষেকেই বাজিমাত ১৭ বছরের নাঈম হাসানের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৭৮৭ বার পড়া হয়েছে

বয়স মাত্র ১৭ বছর ৩৫৬ দিন! বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ৯৩তম ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক। আর অভিষেকেই সবাইকে চমকে দিয়ে নাঈম হাসান নিলেন পাঁচ উইকেট। হয়ে গেলো বিশ্ব রেকর্ডও।

প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পাফরম্যান্সই নাঈমের জন্য জাতীয় দলের পথ সুগম করে দেয়। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে সাদা পোশাকের বাংলাদেশ দলেও। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে একে একে তুলে নিয়েছেন সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও জোমেল ওয়ারিকানকে।

সবচেয়ে কম বয়সে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটিও এখন নাঈমের নামের পাশে। ১৭ বছর ১১ মাস ২০ দিনে পাঁচ উইকেটের এই রেকর্ড করেন তিনি। তার আগে প্যাট কামিন্স- ১৮ বছর ৬ মাস ৯ দিনে, শহীদ আফ্রিদি – ১৮ বছর ৭ মাস ২১ দিনে, শহীদ নাজির – ১৮ বছর ১০ মাস ১৩ দিনে ও মেহেদি হাসান মিরাজ – ১৮ বছর ১১ মাস ২৬ দিনে এই কীর্তি গড়েন।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অষ্টম ক্রিকেটার হিসেবে অভিষেকেই পাঁচ উইকেট পাওয়ার কীর্তি দেখালেন এই তরুণ স্পিনার। তার আগে নাইমুর রহমান (২০০০), মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম (২০০১), মাহমুদউল্লাহ (২০০৯), ইলিয়াস সানি (২০১১), সোহাগ গাজী (২০১২), তাইজুল ইসলাম (২০১৪) ও মেহেদি হাসান মিরাজ (২০১৬) এই কীর্তি গড়েন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com