বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ধানমন্ডি লেকের কাদা-বর্জ্য অপসারণ শুরু, হবে ‘নজরুল সরোবর’ এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ সবুজে ভরে উঠেছে আমনের মাঠ, ভালো ফলনের আশা কৃষকদের

আওয়ামী লীগের কিশোরগঞ্জ থেকে মনোনয়ন পেলেন যারা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ১৫৩৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
একাদশ জাতীয় নির্বাচনের জন্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণা শুরু করেছে আওয়ামী লীগ।
রোববার (২৫ নভেম্বর) সকালে দলের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রাপ্তদের নামে এসব চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।

দলীয় সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রাপ্তদের নামে ইস্যু করা এসব চিঠিতে স্বাক্ষর করেছেন।

আওয়ামী লীগের চূড়ান্ত এই প্রার্থী তালিকায় কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টি আসন রয়েছে। আসন পাঁচটি হচ্ছে, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর), কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া), কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)।

জেলার অপর আসন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) এ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়নি।

জেলার পাঁচটি আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকায় একটি আসনে প্রার্থী রদবদল হয়েছে।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। সেখানে মনোনয়ন পেয়েছেন সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ।

এছাড়া বাকি চারটি আসনের মধ্যে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে টানা চার বারের সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে টানা দু’বারের সংসদ সদস্য প্রেসিডেন্টপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে টানা দু’বারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে টানা দু’বারের সংসদ সদস্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দলীয় প্রার্থী নিয়ে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান হলো। এখন একটি জমজমাট ভোটযুদ্ধের প্রতীক্ষায় রয়েছেন সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com