সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

জাতীয় পার্টি চমক দেখাবে ?

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৫৮৮ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট

জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির প্রার্থীদের তালিকা আজ প্রকাশ করা হবে আজ।

আজ সোমবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়থেকে দলটির প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলন থেকে দল ও নির্বাচন পরিচালনায় নতুন কোন চমক আসতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখে। ক্ষমতায় নেয়ার ক্ষমতাও কম নয়। জাপাকে ছোট করে দেখার কিছু নেই। চমক অন্যরা দেয়, এবার আমরাও দেব।

এর আগে গতকাল রোববার প্রায় ২৩০ আসনে মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় পার্টির  ঘাটি হিসেবে পরিচিত কয়েকটি আসনেও নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।

গত  শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাপার আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বৈঠক হয়। এতে জাপা তাদের চেয়ারম্যানের দেয়া তালিকার ৭০টি আসনের কথা বলে। তবে রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে।  এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com