মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

তাড়াইলে মনোনয়ন পত্র দাখিল করলেন মহাজোটের প্রার্থী মুজিবুল হক চুন্নু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৬৮৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
কিশোগঞ্জ-৩ (তাড়াইল ও করিমগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জের তাড়াইলে আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি মন্ডলির সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা লুৎফুনাহারের কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় তাড়াইল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মোফাজ্জল হোসেন ভূঞা চান মিয়া, যুগ্নআহবায়ক ও ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মবিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. আবদুল হক  , তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল হক ভ’ঞা মোতাহার, সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন লাকীসহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
চুন্নুর মনোনয়নকে ঘিরে সকাল থেকেই তাড়াইলে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। কাঠের তৈরী লাঙ্গল নিয়ে মিছিল সহকারে নেতা-কর্মীরা উপজেলা কোর্ট বিল্ডিং চত্বর সংলগ্ন বালুর মাঠে জমায়েত হতে থাকেন। দুপুরে বালুর মাঠে চুন্নু উপস্থিত হলে নেতা-কর্মীরা স্লোগানে মুখরিত করে বালুর মাঠ। পরে তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে ওই মাঠেই সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এর পর তাড়াইল উপজেলা জাতীয় পার্টি ও আওয়ামীলীগের নেতাদের নিয়ে ইউএনওর কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে আমি যে ওয়াদা করে ছিলাম সেই ওয়াদার প্রায় পুরোটাই ফুরন করতে পেরেছি। এই বার যদি নির্বাচনে জয় লাভ করতে পারি তবে বেকার সমস্যার সমাধান করা হবে আমার প্রধান কাজ। ’ এ সময় নির্বাচনে জয় লাভ করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে বিকেলে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সেখানেও তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com