শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পতাকাযুক্ত গাড়ি নিয়ে মন্ত্রী-সাংসদরা প্রচারণা চালাতে পারবেন না : ইসি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৫৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
পতাকাযুক্ত গাড়ি নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না মন্ত্রী ও সংসদ সদস্যরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার তাদের গাড়ির পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। জানালেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকায় সংসদ সদস্যের স্টিকারযুক্ত গাড়ি ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন না। কেউ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিজ এলাকায় গেলে পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নির্বাচনী কাজে যাতায়াতে শুধু দলীয় প্রধানরা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। তবে হেলিকপ্টার থেকে লিফলেট ফেলতে পারবেন না তারাও।

হেলালুদ্দীন বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচ থেকে সাত জনের বেশি লোকবল সঙ্গে নেয়া যাবে না। কোনও মিছিল বা শোডাউনও করা যাবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনও প্রার্থী প্রচারণা চালাতে পারবেন না। মিছিল, মশাল মিছিল কিংবা মোটরসাইকেল, ট্রাক, বাসসহ কোনও যানবাহন নিয়ে শোডাউন করতে পারবে না। প্রতীক বরাদ্দের পরই তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আদালতের বিষয়। আমাদের কিছু করার নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com