শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রওশন এরশাদের সম্পদ বেশি এরশাদের চেয়ে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৫০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর স্থাবর সম্পত্তি পরিমাণ তার স্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদের তুলনায় কম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, হুসেইন মুহাম্মদ এরশাদের স্থাবর সম্পত্তির মূল্যমান ২ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা। বিপরীতে রওশন এরশাদের স্থাবর সম্পত্তির মূল্য ৭ কোটি ৩১ লাখ ৭৫ হাজার টাকার। ফলে এরশাদেও তুলনায় তার স্ত্রীর স্থাবর সম্পদ বেশি প্রায় ২ দশমিক ৯২ গুন।

দাখিল করা হলফনামা অনুযায়ী, এরশাদের নিজের নামে ৫৭ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ২০০ টাকার ও তার

স্ত্রীর নামে ৩৪ কোটি, ৭৯ লাখ, ৯১ হাজার ৭১৩ টাকার অস্থাবর সম্পত্তির হিসাব রয়েছে। হলফনামায় বাৎসরিক আয় দেখানো হয়েছে, ১ কোটি ৮ লাখ ৪২ হাজার ২০৬ টাকা। একইসঙ্গে হলফনামায় এরশাদের ২ কোটি ৩২ লাখ ৪ হাজার ৬৩৫ টাকার দুইটি ব্যাংকে ঋণের কথাও বলা হয়েছে। ইউনয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক থেকে এই ঋণ নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে এরশাদেও স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে বনানী ইউআই শপিং কমপ্লেক্স এর দোকান, বারিধারার দূতাবাস রোডের ফ্ল্যাট, বনানীর ব্লক সি’তে ফ্ল্যাট, গুলশানের ফ্ল্যাট। অন্যদিকে স্ত্রী রওশন এরশাদের নামে রয়েছে পূর্বাচল, গুলশানে জমি, বসুন্ধরা ও গুলশানে একাধিক ফ্ল্যাট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com