শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে মাছবাহী ট্রাকে ডাকাতি-হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, ট্রাক ও হত্যার আলামত উদ্ধার এক পা হারিয়েও অদম্য ‘লালু’, আম বাগানের বিশ্বস্ত প্রহরী সে ও সঙ্গী ‘কালু’ সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জয়ের হিসেবে সেরা তিনে থেকে বাংলাদেশের বছর পার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫২৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

যদি জানতে চাওয়া হয় বাংলাদেশ ক্রিকেটের সেরা ফরম্যাট কোনটি তবে এক বাক্যে বলা হবে ওয়ানডে ক্রিকেট। টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে অনেক সময় নিজেদের হারিয়ে খুঁজতে দেখা যায় অন্যদিকে সেই দলটিই ওয়ানডেতে প্রায় অপ্রতিরোধ্য।

চলতি বছরে ২০টি ওয়ানডে খেলেছে টাইগাররা। যার মধ্যে ১৩টিতেই এসেছে জয়। এই জয়গুলো ছিল জিম্বাবুয়ে (৫), ওয়েস্ট ইন্ডিজ (৪), শ্রীলঙ্কা (২), আফগানিস্তান (১), এবং পাকিস্তানের (১) বিপক্ষে। জয়ের গড়ে বাংলাদেশ রয়েছে বছরের সেরা তিনে। ৬৫ শতাংশ জয়ের গড় নিয়ে দারুণ ভাবেই বছরটা শেষ করল মাশরাফি বিন মুর্তজার দল।

জয়ের গড়ে বছরে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ২৪ ম্যাচে ১৭ জয়ে তাদের গড় ৭৩.৯১ শতাংশ। দ্বিতীয়তে থাকা ভারতের গড় ৭০ শতাংশ। জয় রয়েছে ২০ ম্যাচের ১৪টিতে। বাংলাদেশের পরেই রয়েছে এশিয়ান ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান। ১২ জয়ে তাদের গড় ৬০ শতাংশ।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তান অবস্থান এবছরে সবচেয়ে নাজুক। মাত্র ৮ জয়ে ৪৪.৪৪ শতাংশ নিয়ে তারা রয়েছে সবার নিচে। জয়ের বিচারে লাল-সবুজদের অবস্থান তিনে হলেও বছরটা শেষ করেছে র‌্যাংকিংয়ের সপ্তমে থেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com