শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

পারফরম্যান্স থাকলে দাম আছে, না থাকলে তাকিয়ে দেখারও কেউ নেই

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬২ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট:
মাঠের খেলাটা এমনই। পারফরম্যান্স থাকলে দাম আছে, না থাকলে তাকিয়ে দেখারও কেউ নেই। বিষয়টি বোধ হয় এখন সবচেয়ে বেশি টের পাচ্ছেন যুবরাজ সিং। একসময় আইপিএলে ১৬ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন, আজ তিনি দলই পেলেন না। এককালের দামি খেলোয়াড়ের প্রতি আগ্রহই দেখায়নি কোনো দল।
ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন যুবরাজ। ২০১৫ সালের আইপিএলে মাত্র ২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও তাঁর দাম উঠেছিল ১৬ কোটি রুপি! রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে যুবরাজকে এক ঝটকায় টেনে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। সেটি ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে খেলোয়াড় বিক্রির রেকর্ড। ২০১৪ সালেও তাঁর দাম ছিল ১৪ কোটি রুপি। কিন্তু ২০১৬ সাল থেকেই নামতে থাকে যুবরাজের দাম। ১৬ কোটি থেকে কমে ৭ কোটিতে যুবরাজকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। পরের বছরও হায়দরাবাদেই থেকে যান। ২০১৮ সালে ২ কোটি রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে যান। এবার কেউই নিল না তাঁকে। এখনো দল পেতে পারেন। নিলামের বাইরে থেকে যদি কোনো দল আগ্রহী হয় তবেই।
ভারতের জার্সিতে গত বছর জুনে শেষ ম্যাচ খেলা যুবরাজের এবার দল না পাওয়াটাকে চমক বলা যাচ্ছে না। শেষ আইপিএলে পাঞ্জাবের হয়ে তাঁর পারফরম্যান্স ছিল একেবারেই সাদামাটা। আট ম্যাচে রান করেছিলেন ৬৫। এমন খেলার পর তাঁকে কীভাবে রাখেন পাঞ্জাবমালিক বলিউড তারকা প্রীতি জিনতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com