মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ তাড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা হোসেনপুরে আঞ্চলিক সড়কে ৩০ ফুট গর্ত, ইউএনওর নির্দেশে জরুরি মেরামত শুরু নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন কিশোরগঞ্জে শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে আহত, শিক্ষার্থীর মা আটক পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় আটক যুবকের এক বছরের কারাদণ্ড ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সমতা চায় বাংলাদেশ, উইন্ডিজের আশা সিরিজ নিশ্চিতের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৭০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

টেস্টে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজও হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। একটি ওয়ানডে ম্যাচে জয় ছিল তাদের একধাপ উন্নতি। আর টি-টোয়েন্টিতে তো দাপুটে শুরু করেছে সফরকারীরা। তাই শেষ ভালো হিসেবে বৃহস্পতিবারই সিরিজ জয়ের আশা করছে দলটি। অপরদিকে তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তাই এই ম্যাচ জিতে সমতায় ফিরে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে চায় স্বাগতিকরাও।

সিলেটে সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল। তবে সিরিজের শেষ দুটি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচটি।

প্রথম ম্যাচে ব্যাট-বল দুদিকেই ব্যর্থ বাংলাদেশ। তবে এই ম্যাচে দুই বিভাগেই ভালো করতে চায় বাংলাদেশ। আগের ম্যাচে একমাত্র হাফসেঞ্চুরিয়ান ছিলেন সাকিব আল হাসান। দলে একটি পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন আবু হায়দার রনি। তার পরিবর্তে দলে ফিরতে পারেন পেসার রুবেল হোসেন।

ব্যাটিংয়ের ভুল শুধরাতে বুদ্ধির প্রয়োগ চান সৌম্য। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সবাই তো জানি ওরা বিশ্ব চ্যাম্পিয়ন দল, এই ফরম্যাটে। আমরাও যে খারাপ করছি তা না। চেষ্টা তো করছি তাদের সাথে তাল মিলিয়ে চলার। হয়তো বা কোন একটা ভুল ছিল। কোন বুদ্ধির ঘাটতি ছিল হয়তো। আমরা শুরুতে তাদেরকে চার্জ করতে গিয়েছি। আমরা যদি বুদ্ধি খাটিয়ে খেলতাম, পেসারদের প্রথম কিছু ওভার যদি আমরা হ্যান্ডেল করতাম, তাহলে শেষের দিকে আমরা রান আরও কাভার করতে পারতাম। হয়তো উইকেট ছিল না বিধায়, উইকেট শুরুতে পড়ে যাওয়ায় মাঝখানে একটু স্লো খেলা লাগছে।’

খেলার কৌশল নিয়ে তিনি বলেন, ‘শুরুর দিকে আমরা যারা আছি, তারা যদি পাওয়ার প্লে-টা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, উইকেটটা হাতে রাখতে পারি, শেষের দিকে ওইটা ভালো হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com