রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হোসেনপুরে কৃষিজমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জীববৈচিত্র্য পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দেশপ্রেমিক সেনাবা‌হিনী কারও পক্ষে যাবে না: ওবায়দুল কাদের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

‘সেনাবা‌হিনী মাঠে নামা নিয়ে বিএনপির উল্লাসের কিছু নেই। দেশপ্রেমিক সেনাবা‌হিনী কারও পক্ষে যাবে না’—বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদের।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না। অতীতে নির্বাচন কমিশন, পুলিশ ও বিচার বিভাগকে বিতর্কিত করেছেন।’

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফেনীর দাগনভূঁয়া উপজেলা সদরের আতাতুত স্কুল মাঠে লাঙ্গলে প্রতিকে মহাজোট প্রার্থী লে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি কথার লোক তারা কাজ করে না। তারা কলা দেখাইছে, মুলা ঝুলাইছে—বাঙ্গালীকে হাইকোর্ট দেখাইছে। কোনো কাজ করেনি। আগামীতে ক্ষমতায় এলে আমরা ঘরে ঘরে গ্যাস দেবো। ৩০ তারিখ ফজর নামাজ মসজিদে পড়বেন। যাতে কোনো অশুভ শক্তি প্রভাব বিস্তার করতে না পারে।’

আজ সোমবার থেকে নির্বাচনী মাঠে সেনাবাহিনী মোতায়েনকে স্বাগত জানান ওবায়দুল কাদের।

দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, ফেনী-৩ আসনের মহাজোটের প্রার্থী লে. জে (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com