শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

রাজনীতির মাঠেও প্রত্যাশা পূরণের অঙ্গীকার মাশরাফির

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ৬১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ক্রিকেট খেলার মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি। প্রত্যাশার পূরণের কথা জানান। এটা নতুন কিছু নয়। এবার একেবারে নতুন একটি মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি।

আজ বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যান মাশরাফি। বললেন, ‘প্রত্যাশা পূরণে শতভাগ চেষ্টা করব।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নড়াইল-২ আসনে জয়ী হন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি।

শপথ নিতে সংসদে প্রবেশের সময় লাউঞ্জের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘এ এক অন্য রকম অনুভূতি। খুব ভালো লাগছে। এটা আমার জীবনের অমেক বড় পাওয়া।’

মাশরাফি বলেন, ‘আমাকে যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁদের প্রত্যাশা পূরণে শতভাগ চেষ্টা করব। তাঁদের ভালোবাসার মর্যাদা দেব।’

এদিকে বিপিএলের ষষ্ঠ আসর সামনে রেখে গতকাল বুধবার অনুশীলনে ফিরেছেন মাশরাফি। মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে অনুশীলন করেছেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আর জমকালো আসরটিতে রংপুর রাইডার্সের আর্মব্যান্ড হাতে এবারও দেখা যাবে ম্যাশকে। অধিনায়ক হিসেবে জাতীয় দলের মতো বিপিএলেও প্রায় সব দলকে সাফল্য এনেছেন মাশরাফি। তাঁর নেতৃত্বে গত পাঁচ আসরে তিনবার ভিন্ন তিনটি দল বিপিএল চ্যাম্পিয়ন হয়। ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর সর্বশেষ আসরে রংপুর রাইডার্সকে সেরা সাফল্যের তরীতে ভেড়ান দক্ষ নাবিক মাশরাফি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com