বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অন্ধ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ৫৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জে অসহায় অন্ধ ব্যক্তি ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে কিশোরগঞ্জ অন্ধ কল্যাণ পরিষদ। গতকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় শিশু পরিবার (বালিকা) এর কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ অন্ধ কল্যাণ পরিষদ-এর সভাপতি মো. সাহাবুদ্দিন এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো. আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান, প্রবেশন অফিসার মো. মহসীন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপতত্বাবধায়ক অাফরোজা পারভীন।

অনুষ্ঠানে দুই শত পঞ্চাশ জন অন্ধ ব্যক্তি ও প্রতিবন্ধী নারী-পুরুষের হাতে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ কম্বল তুলে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com