রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

মা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সন্তানকে খুন-ঘাতকের জবানবন্দি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : :

মায়ের ওপর প্রতিশোধ নিতেই ব্রাহ্মণবাড়িয়ায় শিশু হালিমা আক্তারকে (৩) খুন করা হয়। মা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এ নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে শিশুটির আপন চাচা হেলাল মিয়া (২৬) সহযোগী রুবেল মিয়াকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গ্রেপ্তার হওয়ার পর হেলাল গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে সে পুলিশের কাছে ১৬১ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি জানান, শিশুটির লাশ উদ্ধারের পরপরই তদন্ত শুরু করা হয়। জানা যায়, হালিমার মাকে তার চাচা হেলাল মিয়া মাসখানেক আগে কুপ্রস্তাব দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়াও হয়। এর পর থেকেই প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে হেলাল। সে শিশু হালিমাকে হত্যার পরিকল্পনা করে। কয়েক দিন আগে হালিমাকে বাড়ির পাশে পুকুরে ডুবিয়ে হত্যার পরিকল্পনা করে সে। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়। অবশেষে ২ ফেব্রুয়ারি হালিমাকে কোলে করে হেলাল বাড়ির বাইরে নিয়ে যায়। পূর্বপরিকল্পনার অংশ হিসেবে হালিমাকে এক প্যাকেট চিপস কিনে দিয়ে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি বহুতল ভবনের পাশে নিয়ে যায়। সেখানে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে হেলাল। আর নির্বিঘ্নে হত্যাকাণ্ড ঘটাতে রাজমিস্ত্রি রুবেল পাহারা দেয়। ওই দিন দুপুরে সদর থানার পুলিশ হালিমার লাশ উদ্ধার করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com