মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

টি-টোয়েন্টির শিক্ষা ওয়ানডেতে কাজে দেবে : মিরাজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬০ বার পড়া হয়েছে

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের ফাইনাল হবে ৮ তারিখ। ৪ দিন বিরতি দিয়ে হাজার মাইল দূরে ১৩ তারিখ ওয়ানডে খেলতে নেমে পড়বে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। হুট করেই এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নেমে পড়াটা সহজ হবে না মোটেও।

তবু মন্দের ভালো হলো বিপিএলের এলিমিনেটর পর্ব থেকে বাদ পড়ে যাওয়া চার দলের ৮ জন ক্রিকেটার আজ দুপুরেই উড়াল দিয়েছেন নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। নিউজিল্যান্ডের কন্ডিশন এবং ওয়ানডে ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে কিছুদিন সময় বেশি পাবেন তারা।

প্রধান কোচ স্টিভ রোডস, ম্যানেজার খালেদ মাসুদ পাইলটের সঙ্গে আজ নিউজিল্যান্ডের পথে যাত্রা শুরু করেছেন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন কুমার এবং নাঈম হাসান।

আট জনের এ বহরের তরুণ সদস্য মেহেদি হাসান মিরাজ মনে করছেন বিপিএলে টি-টোয়েন্টি ফরম্যাট খেলে গেলেও ওয়ানডে ক্রিকেটে সমস্যা হবে না তাদের তিনি বরং টি-টোয়েন্টি থেকে পাওয়া শিক্ষাটা ওয়ানডেতে কাজে লাগানোর পক্ষেই মত দেন।

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আসলে প্রতিদিন যত খেলব তত অভিজ্ঞতা বাড়বে, তত মাথা খুলবে। হ্যাঁ, এটা ঠিক। আমরা টি-টোয়েন্টি ফরম্যাট খেলে নিউজিল্যান্ড যাচ্ছি। টি-টোয়েন্টিতে কিভাবে রান রেট বাড়াতে হয়, ঝুঁকি নিতে হয়, এগুলো ওয়ানডে ফরম্যাটে আমাদের কাজে লাগবে। যেমন শেষের দিকে ছয়-সাত করে রান লাগলে কিভাবে রানটা করতে হবে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে শেখার আছে। আমি চেষ্টা করব ওইভাবে খেলার জন্য ভালো করার জন্য।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com