শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে কিশোরীদের আত্মবিশ্বাসী করে তুলতে কিশোরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮৯ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কিশোরী মেয়েদের আত্মবিশ্বাসী ও মানসিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে কিশোরী ফুটবল টুর্নামেন্ট-২০১৯-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শনিবার বেলা তিনটায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রথম খেলায় ‘এ’ গ্রুপ থেকে অংশ গ্রহণ করেন এমপি পাইলট বালিক উচ্চ বিদ্যালয় ও শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের শীক্ষার্থীরা। এতে টাইব্রেকারে এক গোলের ব্যবধানে জয়লাভ করে শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের খেলোরয়াগণ। পরে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় বনাম আফছর উদ্দীন উচ্চ বিদ্যালয়ের শীক্ষার্থীদের খেলায় টাইব্রেকারে জয়লাভ করে আফছর উদ্দীন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা।

হার-জীতের পাশাপাশি ছেলেদের মতো মেয়েরাও ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারায় কিশোরীদের মাঝে এক ধরণের বাড়তি উৎসাহ-উদ্দীপনার ছাপ ফুটে উঠেছে।

অতিথিদের আসনে বসে উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, কমলপুর হাজী জহির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমান, কেবি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

টুর্নামেন্টের আয়োজনকারী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে কমলপুর জহির উদ্দীন উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমান বলেন এই খেলার মাধ্যমে কিশোরী মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং আগামী দিনেও এই টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

টুর্নামেন্টের উদ্বোধক উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, কিশোরী মেয়েদেরকে যেন বুঝা মনে না করা হয়, কিশোরী মেয়েরা যেন মানব সম্পদে পরিণত হওয়ার স্বপ্ন দেখে সেই লক্ষ্যে তাদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তিকে বৃদ্ধি করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com