রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাশ্মীর উত্তপ্ত, সেনা ও জঙ্গিসহ নিহত ৬

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৮ বার পড়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানে দুজন জঙ্গি নিহত হয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযানে একজন মেজরসহ চারজন জওয়ানও নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার রাতভর এই সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী। ভোরে সেনা ও জঙ্গিদের মধ্যে লড়াই শেষ হয়েছে। এখন ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।

রোববার রাতে পিংলান গ্রামে জঙ্গিদের বেশ কয়েকটি গোপন আস্তানা ঘিরে ফেলে সেনাবাহিনী। বিপদ বুঝে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। রাতভর দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। এসময় দুজন জঙ্গি এবং রাষ্ট্রীয় রাইফেলসের একজন মেজরসহ চার জওয়ান নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে ওই হামলায় নিহত জঙ্গিদের পরিচয় জানা না গেলেও কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তারা জইশ-ই-মুহাম্মদের কমান্ডার। বৃহস্পতিবারের হামলায় তাদের সম্পৃক্ততা ছিল।

ধারণা করা হচ্ছে, নিহত দুই জঙ্গির মধ্যে ‍বৃহস্পতিবারের আত্মঘাতী বিস্ফোরণের অন্যতম পরিকল্পনাকারী রশিদ গাজি ও ওই হামলার মূল পরিকল্পনাকারী কামরানও থাকতে পারে। এই রশিদ গাজিই আত্মঘাতী বোমারু আদিল আহমেদ দারকে বিস্ফোরণের প্রশিক্ষণ দিয়েছিল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলায় ৪৯ জন জওয়ান নিহত হন। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। যদিও পাকিস্তান এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com