শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনাসভা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮০৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবের অন্যতম নারী বিদ্যাপীঠ হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের দুই দিন ব্যাপি বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের প্রথম দিনে আজ মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি ও জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য কবি ও সাংবাদিক ফারুক মাহমুদ।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, শুধু পড়ালেখা করে জ্ঞান অর্জন করলে হবে না পাশাপাশি তোমাদেরকে পাঠ্য বইয়ের বাইরেও জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে খেলাধুলা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করারও তাগিদ দেন তিনি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা সাঈদুর রহমান বাবলু, আশরাফুল হক টিটু ও পাপিয়া সিদ্দিকী । অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় করেন প্রতিষ্ঠানের প্রধান সহকারি শিক্ষক এ কে এম কামরুজ্জামান খান । আলোচনসভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ফারুক মাহমুদ-কে একটি সম্মাননা স্মারক উপহার দেন আয়োজকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com