বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ধানমন্ডি লেকের কাদা-বর্জ্য অপসারণ শুরু, হবে ‘নজরুল সরোবর’ এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ সবুজে ভরে উঠেছে আমনের মাঠ, ভালো ফলনের আশা কৃষকদের

অভিনব উপায়ে ইয়াবা পাচারকারী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
বইয়ের ভিতরে করে লুকিয়ে অভিনব উপায়ে ইয়াবা পাচার করতে গিয়ে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকা থেকে ৮২ পিস ইয়াবাসহ মো. মনিরুজ্জামান (৫০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় তারা অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. মনিরুজ্জামান কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের কানকাটি গ্রামের মো. আবু সাঈদের ছেলে।

অভিযানে বইয়ের ভিতরে লুকিয়ে রাখা ৮২পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. মনিরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মো. মনিরুজ্জামান মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় আটক হওয়া মো. মনিরুজ্জামানকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান লে. কমান্ডার, বিএন এম শোভন খান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com