শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

অনুশীলনে ফিরেছে মুশফিক, এক সপ্তাহের বিশ্রামে সাকিব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৬৫৫ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ ::

গত ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল খেলার সময় বাম হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন সাকিব আল হাসান।

তখন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন সাকিবের তিন সপ্তাহ পর আঙুলের এক্স-রে করানো হবে। সম্প্রতি ব্যাংকক থেকে ফিরে হাতের এক্স-রে করিয়েছেন সাকিব।

মঙ্গলবার (০৫ মার্চ) রিপোর্টের ফলাফল পাওয়া যাবে। এরপরই জানা যাবে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবেন কিনা না। আঙুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি সাকিব।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন সাকিবকে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে।

সোমবার (০৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল শেষে সংবাদিকদের এ কথা জানান তিনি।

পাপন বলেন, সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। সাকিব জানিয়েছে এখন সুস্থ আছে। সাকিব সেই এই টুর্নামেন্টেই (ডিপিএল) খেলতে চেয়েছিল। সে (সাকিব) বলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে যাবে। তবে তার হাতের একটা এক্স-রে করা হয়েছে এবং আমি শুনেছি তাকে আরো সাতদিনের রেস্ট দিয়েছে। আমরা চাই সে সম্পূর্ণ সুস্থ হয়েই মাঠে ফিরুক। সামনে বিশ্বকাপ তাই ওকে নিয়ে আমরা কোনো রিস্ক নিতে চাই না।

এ সময় পাপন মুশফিকের ইনজুরি নিয়েও কথা বলেন।

তিনি জানান, মুশফিকের সঙ্গে আজকেও (০৪ মার্চ) আমার কথা হয়েছে। সে জিমে গেছে, অনুশীলন করেছে। সে ভাল ফিল করছে। আমার মনে হয়েছে ও(মুশফিক) দ্বিতীয় টেস্টটা খেলবে। তবে আমি বলেছি তোমার একটুও সমস্যা থাকলে তুমি খেলবা না। তোমার ফিট থাকাটা জরুরি। তুমি যদি ভাল ফিল করো ফিজিওরা যদি ওকে বলে তবেই তুমি খেলবা।

আগামী ৮ মার্চ ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com