বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ১০০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামীকে আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপরে উত্তর চানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের উত্তর চানপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে কৃষক দেলোয়ার হোসেন মাহতাবের সাথে বিয়ে হয়েছিল ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আহসান মাস্টারের মেয়ে মাস্টার্স পরীক্ষার্থী প্রজ্ঞা মোস্তফার ।
ঘটনার সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মাহতাব গরু জবাই করার ছুরি দিয়ে স্ত্রী প্রজ্ঞার মাথা ও ঘাড়ে উপর্যুপরী ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ঘাতক স্বামী মাহতাবকে আটক করে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com