শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৫৭৩ বার পড়া হয়েছে

তাড়াইল প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ পালন করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় (২ এপ্রিল)  র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসানের সভাপতিত্বে র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভায় করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা.সাখাওয়াত হোসেন, ডা.জিনাত রায়হানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়াসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী প্রমূখ।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী বা অটিজম শিশুদের প্রতি দায়িত্বশীল এবং সহানুভূতিশীল হতে হবে। তাদের অবহেলা করা যাবে না। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দেশের সম্পদে পরিণত করতে হবে। তারা যাতে এগিয়ে যেতে পারে সেজন্য সমাজের সুস্থ্য সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। কেননা, অটিজম আক্রান্তরা সমাজের বোঁঝা নয়।

ডা.বদরুল হাসান বলেন,উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ পেলে অটিস্টিক শিশুরা রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে সক্ষম।অটিস্টিক শিশু-কিশোরদের সঠিক পরিচর্যা,শিক্ষা ও স্নেহ-ভালোবাসা দিয়ে গড়ে তোলা হলে তারা সমাজ ও রাষ্ট্রের বোঁঝা না হয়ে অপার সম্ভাবনা বয়ে আনবে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com