সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসা সেবায় প্রস্তুত হাসপাতাল গার্মেন্টস শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, ২৯ জন আটক মজুরি বৃদ্ধির আন্দোলন: গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে

৫দিন ব্যাপী কিশোরগঞ্জ জেলায় ৫ম কাব ক্যাম্পুরী শুরু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৬২৪ বার পড়া হয়েছে

শামসুল আলম শাহীন :
“সুনাগরিক গঠনে কাবিং” এই শ্লোগানকে সামনে রেখে ৫দিন ব্যাপী কিশোরগঞ্জ ৫ম জেলা কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস ও কিশোরগঞ্জ জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল ৫দিন ব্যাপী কাব ক্যাম্পুরী ফানুস ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা।

জেলা কাব ক্যাম্পপুরীতে ১৩টি উপজেলার ৫০টি দল অংশগ্রহণ করে। এই কাব ক্যাম্পুরীতে ৫দিন ব্যাপী কোমলমতি শিশুদের দেশ ও জাতি গঠন লক্ষ্যে নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার সহায়তা করবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এসময় বিভিন্ন স্কুলের কাব লিডার, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com