কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ হাজার ৪৬০ টাকাসহ সৌরভ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার মঠখোলা কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সৌরভ পাকুন্দিয়া উপজেলার চরখামা গ্রামের খোকন মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, পুলিশের অভিযানে সৌরভকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ হাজার ৪৬০ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।