শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সভাপতির ছেলে মুক্তার ৪৭০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৬৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

৪৭০ পিস ইয়াবাসহ তাড়াইলের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. ফখরুল আলম মুক্তার (৩২) র‌্যাবের হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টার কিছু পরে তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকা থেকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল তাকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. ফখরুল আলম মুক্তার তাড়াইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আজিজুল হক ভূঞা মোতাহারের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান এই আটক অভিযানের নেতৃত্ব দেন।

লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটের দিকে তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. ফখরুল আলম মুক্তারকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ তারা আটক করেন।

ইয়াবাসহ আটক হওয়া মো. ফখরুল আলম মুক্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে মাদক ক্রয় বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এই ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com