সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৬২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় তাকে কেবিন থেকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার অবস্থা বেশ শঙ্কাযুক্ত। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন তিনি।

এটিএম শামসুজ্জামানের সার্বক্ষণিক সঙ্গী দেবাশীষ দে মিঠু। শামসুজ্জামান অসুস্থ হলে তার সঙ্গী হিসেবে দেখাশোনা করছেন বলে জানান তিনি।

দেবাশীষ দে মিঠু আরও বলেন, তিনি আইসিসিইউতে আছেন। ডাক্তার বলছেন এখনও শঙ্কাযুক্ত। প্রতি সেকেন্ডে তার প্রেশার কাউন্ট করা হচ্ছে। তার অভিনীত নোয়াশাল নাটকে আমি ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। আমি তার পারিবারিক সদস্য হিসেবে কাজ করছি। তাকে নিয়ে দুই তিন বার ইন্ডিয়াতেও গিয়েছি।

শামসুজ্জামানের মেঝ মেয়ে কোয়েল আহমেদ বলেন, বাবার লাঞ্চ আপাতত কাজ করছে না। লাঞ্চে ইনফেকশন হয়েছে। আজ সকালে বাবার সিটিস্ক্যান করার কথা ছিল অক্সিজেনের অভাবে সিটিস্ক্যান করা সম্ভব হয়নি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমরা চাই আবার তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।

গত ২৭ এপ্রিল শনিবার টানা তিন ঘণ্টা অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। রোববার (২৮ এপ্রিল) সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

এর আগে গত শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১২টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

এটিএম শামসুজ্জামান একাধারে কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।

তিনি ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকার পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাইস্কুলে।

১৯৬১ সালে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান এটিএম শামসুজ্জামান।

১৯৬৫ সালে সর্বপ্রথম চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেন। সিনেমার নাম ‘জলছবি’। একই বছরে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। প্রথম অভিনীত ছবি ‘ন্যায়ী জিন্দেগী’; যা শেষ পর্যন্ত সমাপ্ত হয়নি। তিনি ১৯৭৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমনি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর অভিনয় করেছেন বহু সিনেমায়। পরবর্তীতে টিভি নাটকে অভিনয় করেও প্রশংসিত হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com