শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কমলগঞ্জের লাউয়াছড়ায় আগর গাছ চুরি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০১৯
  • ৬৩৩ বার পড়া হয়েছে

কমলগঞ্জ সংবাদদাতা:
কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিশ্রামাগারের সামনে থেকে রোববার (২৮ এপ্রিল) দিবাগত সোমবার ভোর রাতে ১টি আগর গাছ কেটে চুরি করে নিয়ে যায়।
জানা যায়, সোমবার ভোর রাতে চোরচক্র জাতীয় উদ্যানের বিতরে প্রবেশ করে বন বিশ্রামাগারের সামনে থেকে ১টি আগার গাছ কেটে পুরোটাই নিয়ে গেছে।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির সদস্য সাজু মারছিয়াং জানান, রোববার রাত ৯টায় বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন খাসিয়া সদস্যদের বলেছিলেন গোপন সংবাদ রয়েছে রাতে আগর গাছ চোর হানা দিতে পারে। সেজন্য খাসিয়া সদস্যরা যেন আগর বাগানে পাহারা জোরদার করেছিল। অন্যদিকে বন বিশ্রামাগার এলাকায় সিপিজি (কমিউনিটি পেট্রালিং গ্রুপ) ও বনকর্মীরা পাহারা দিচ্ছিলেন। এর মধ্যে ও লাউয়াছড়া উদ্যানের বন বিশ্রামাগারের সামন থেকে চোরচক্র ১টি আগার গাছ কেটে নিয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন বন বিশ্রামাগারের সামন থেকে ১টি আগর গাছ চুরির সত্যতা নিশ্চিত করে বলেন , গাছটি ছোট আকৃতির ছিল। এ বিষয়টি বন বিভাগ তদন্ত করে দেখছে বলেও তিনি জানান। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক আনিছুর রহমান আগর গাছ চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com