সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

নতুন করে বেতন নির্ধারণ করা হবে : শ্রম প্রতিমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০১৯
  • ৫৮৬ বার পড়া হয়েছে

দেশের ৪২টি শিল্পখাতে নতুন করে বেতন নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

আজ বুধবার সচিবালয় গেটে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মন্নুজান সুফিয়ান বলেন, যারা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে শ্রমিকদের আট ঘণ্টা শ্রম বাস্তবায়নে ভূমিকা রেখেছেন তাদের অভিনন্দন জানাই।

তিনি বলেন, আমাদের দেখতে হবে কেউ শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে কি না। শিল্প কারখানায় কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে কি না। আমরা শ্রমিকের অধিকারগুলো আদায় করে নিতে পারি তাহলে মে দিবসের মর্যাদা সমুন্নত থাকবে।

সমাবেশে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, শ্রমিকদের কর্মঘণ্টার বেশি কাজ করলে ওভারটাইম নিশ্চিত করা হয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ সমাবেশে বক্তব্য রাখেন।

এর আগে শ্রম মন্ত্রণালয় থেকে একটি শোভাযাত্র বের হয়ে রাজধানীর পল্টন মোড় ঘুরে সচিবালয়ের গেটে এসে শেষ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com