শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

আগামীকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ মে, ২০১৯
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) প্রথম নির্বাচন আগামীকাল রোববার ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শনিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যেও বিভিন্ন যানবাহনযোগে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

ইসি জানিয়েছে, ৩৩টি ওয়ার্ডে ১২৭টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে ইভিএম প্রদ্ধতিতে ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন ভোটার ভোট প্রদান করবেন।

রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে সব ধরনের নিরাপত্তা বিধানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১০ জন আনসার সদস্য ও তিনজন করে পুলিশ সদস্য থাকবে। পাশাপাশি নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তায় ২২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩৩টি মোবাইল টিম (প্রতি ওয়ার্ডে একটি করে), পুলিশের ৩৩টি মোবাইল টিম (প্রতি ওয়ার্ডে একটি করে) ও ১১টি স্ট্রাইকিং দল থাকবে।

রিটার্নিং অফিসার আরও জানান, প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্বাচনকালীন সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে সাজা প্রদানে ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।

নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় ইতোমধ্যেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com